Shubman Gill | অনুশীলনে চোট! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই অস্বস্তি গিলের, চিন্তায় 'টিম ইন্ডিয়া'

Thursday, August 6 2026, 3:25 pm
Shubman Gill | অনুশীলনে চোট! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই অস্বস্তি গিলের, চিন্তায় 'টিম ইন্ডিয়া'
highlightKey Highlights

বুধবার প্রথম অনুশীলন সেশনের পর বৃহস্পতিবার পুরোদমে প্র্যাকটিসে নেমেছিল ভারতীয় দল। নেটে ব্যাটিং প্রাকটিসের সময় একটি বল গিয়ে লাগে গিলের বুড়ো আঙুলে।


শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরের কপালে। অনুশীলনেই চোট পেলেন অধিনায়ক শুভমান গিল। মঙ্গলেই কলম্বো পৌঁছেছে ভারতীয় দল। সূত্রের খবর, বুধবার প্রথম অনুশীলন সেশনের পর বৃহস্পতিবার পুরোদমে প্র্যাকটিসে নেমেছিল ভারতীয় দল। নেটে ব্যাটিং প্রাকটিসের সময় একটি বল গিয়ে লাগে গিলের বুড়ো আঙুলে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন চিকিৎসকরা। শুশ্রূষার পর অবশ্য ফের ব্যাট হাতে অনুশীলনে ফেরেন ভারত অধিনায়ক। কদিন আগেই তিনি ঘাড়ে চোট পেয়েছিলেন। নতুন করে চোট পাওয়ায় চিন্তায় টিম ম্যানেজমেন্ট। এদিকে চোটের কারণে নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানা আগেই ছিটকে গিয়েছেন। নেই জশপ্রীত বুমরাহও। পরিবর্তে জাতীয় দলের দরজা খুলেছে তরুণ পেসার আকিব নবির সামনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File